• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রোনালদোকে ছাড়িয়ে মেসির ‘ভিউ’ রেকর্ড

| নিউজ রুম এডিটর ৪:২২ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৩ খেলাধুলা, ফুটবল

রেকর্ড যেন লিওনেল মেসির পিছুই ছাড়ছে না। বিশ্ব ফুটবলের প্রায় বেশিরভাগ রেকর্ড নিজের করে নিয়েছেন বহু আগেই। এবার যেন রীতিমতো ইন্টারনেটেও রাজত্ব করছেন তিনি। আর এখানেও তার প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে দুজনের লড়াই এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের জগতেও।

সম্প্রতি ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি। দুদিন আগেই ক্লাবের সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে তাকে। আর মেসিকে বরণ করে নেয়ার সেই অনুষ্ঠানও এবার গড়েছে নতুন এক রেকর্ড। সারাবিশ্বের মোট ৩ দশমিক ৫ বিলিয়ন মানুষ দেখেছেন মেসি বরণের সেই অনুষ্ঠান।

এর আগে, ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২২ সালের বিশ্বকাপের পরপরই সৌদি আরবের লিগে পা রেখেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি ভক্তদের সাথে রোনালদোকে পরিচয় করিয়ে দেয়ার সেই অনুষ্ঠান দেখেছিল ৩ বিলিয়নের বেশি মানুষ।