• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

বিএনপি নেতা নিপুণের ৮ সপ্তাহের আগাম জামিন

| নিউজ রুম এডিটর ৪:৫৮ অপরাহ্ণ | ০১/০৮/২০২৩ বিএনপি, রাজনীতি

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার জামিন শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় সূত্রাপুর থানায় নিপুণ রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।

এই মামলায় নিপুনের পক্ষে হাইকোর্টে আগাম জামির আবেদন করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মহসীন কবির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে।