• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীপূজায় ২ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

| নিউজ রুম এডিটর ১:৫৯ অপরাহ্ণ | ১২/১১/২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে কালীপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ২ দিন বন্ধ থাকবে। তবে, পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
রোববার (১২ নভেম্বর) সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুদিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা আগে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে ১২ ও ১৩ নভেম্বর দুদিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব ধরনের ব্যবসায়ী কাজ বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, কালীপূজায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।