===
console.log('header!');
// Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
===
console.log('header!');
// Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার চাল ও নগদ টাকা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) বিকালে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে এসব বিতরন করা হয়।
ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধে তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মাঝে পরিবার প্রতি এক প্যাকেট শুকনো খাবার, ৩০ কেজি চাল ও নগদ ৫হাজার করে টাকা বিতরন করা হয়েছে। অসময়ের ভাঙনে মহিষখোচা ইউনিয়নের তিস্তা পাড়ে ৩০ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের পুনবাসনের জন্য এসব বিতরন করা হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও ইউপি সদস্যরা।