• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীগঞ্জে আগুনে পুড়লো ৪ ঘর, ব্যাপক ক্ষয়ক্ষতি

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | ১৬/০৩/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের দুলাল মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুলাল মিয়ার স্ত্রী রান্না করার সময় অসাবধানতা বসত আগুন লেগে যায়। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৪টি ঘর, আসবাবপত্র, ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

দুলাল মিয়া জানান, আমি মাঠে কাজ করতে ছিলাম হঠাৎ বাড়ির লোকের চিৎকার শুনে এসে দেখি আমার বাড়ির রান্না-ঘরের চালে আগুন। পরে আমাদের চিৎকারে স্থানীরা ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভায়। আমার রান্নাঘরসহ মোট চারটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রাখা ধান, চাল, তামাক, নগদ টাকাসহ ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুলাল মিয়ার ভাই ব্যবসায়ী খোকন মিয়া জানান, আমাদের পাঁচ ভাইয়ের বাড়ি একসাথে। দুপুরে দুলাল ভাইয়ের বাড়িতে রান্নাঘরে আগুন লাগে তার দুইটি ঘর ও হেলাল ভাইয়ের দুটি ঘর পড়ে গেছে।

আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার (ভারপ্রাপ্ত) সাইদ আহমেদ জানান, আগুনে দুলাল মিয়ার চারটি ঘর, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। সময় মত আগুন নেভানো না গেলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।