• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে সাবেক ফুটবলার আমিনুল হক

| নিউজ রুম এডিটর ৯:২৮ অপরাহ্ণ | ১৮/০৩/২০২৪ ক্রিকেট, খেলাধুলা

 

 

মারুফ সরকার , স্টাফ রিপোর্টার : শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক জনপ্রিয় ফুটবলার আমিনুল হক । আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দনবার্তায় আমিনুল হক বলেন, এই বিজয় টাইগারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পুরো সিরিজেই ইতিবাচক ক্রিকেট খেলেছে টাইগাররা। ক্রিকেটাররা লড়াকু মনোভাব ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে টাইগাররা।