• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টানা দ্বিতীয় বার হার দেখলো মোস্তাফিজ বিহীন চেন্নাই

মোস্তাফিজুর রহমান চলে আসার পর জয়ের মুখই দেখছে না চেন্নাই সুপার কিংস। টানা দ্বিতীয় হারের স্বাক্ষী হলো চেন্নাই। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬ উইকেটে হারলো ঋতুরাজ গায়কোয়াডের দল।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল চেন্নাই। এই লক্ষ্য সহজেই টপকে যাওয়ার কথা হায়দ্রাবাদের। সেটাই হলো। দুই ওপেনারের ১৬ বলে ৪৬ রানের ওপেনিং জুটিতেই মূলত ম্যাচ শেষ হয়ে যায়।

৪ ম্যাচে তাদের জয় দুটিতে। হায়দ্রাবাদও ৪ ম্যাচে জিতেছে দুটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় আসায় এই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। চোটের কারণে ছিলেন না মাথিশা পাতিরানাও।

ম্যাচে হায়দ্রাবাদের জয়ের মূল কারিগর অভিষেক শর্মা। মাত্র ১২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক।ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার মার। এরপর ২৪ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার ট্রাভিস হেড। তিনে নেমে ফিফটি করেন এইডেন মার্করাম। তাতেই ১১ বল হাতে রেখে জিতে যায় প্যাট কামিন্সের দল।

এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতেই রাচিন রবীন্দ্রকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। ৯ বলে ১২ রান করেন তিনি। ক্রিজে এসেই বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড। তিনি ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান।

দুই ওপেনারকে হারানোর পরও দলকে বড় সংগ্রহের পথে রেখেছিলেন অজিঙ্কা রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। তবে ৪৫ রানের মাথায় বিদায় নেন দুবে। রাহানে ৩০ বলে ৩৫ রান করেন।

শেষের দিকে ২৩ বলে ৩১ রান করেন রবীন্দ্র জাদেজা। ১১ নলে ১৩ রানের মন্থর ইনিংস খেলেন ড্যারিল মিচেল। হায়দ্রাবাদের পক্ষে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, নাটারজন, কামিন্স, শাহবাজ আহমেদ ও উনাদকাট।