• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নববর্ষ উদযাপন কাটছাঁটে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে: জাসদ

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | ০৮/০৪/২০২৪ রাজনীতি, লিড নিউজ

নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।

সোমবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাঁট করার পুলিশী নিষেধাজ্ঞা কোন অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়।

তারা বলেন, ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধান বিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে। তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুজো বসে থাকে।

তারা আরও বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে।

তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ—তোষণ করার ভ্রান্তনীতি পরিহার করুন।

জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অহ্বান জানান।