• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

৬ দিনে গ্রেপ্তার হয়নি পাপ্পু

| নিউজ রুম এডিটর ৬:০৯ অপরাহ্ণ | ২২/০৫/২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: ৬ দিন ও গ্রেপ্তার হয়নি নওগাঁতে প্রতিপক্ষের হামলার শিকার হওয়া রফিকুল ইসলাম রফিকের প্রধান আসামি পাপ্পু। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাপ্পুর খুঁটির জোর কোথায় এটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন।এদিকে আহত রফিক নওগাঁ জেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার মোহাম্মদ আবদুস সাত্তারের ছেলে।

বর্তমান রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় রফিকের সাথে কথা হলে তিনি জানান, বাড়ি থেকে প্রতিবেশীকে সাথে নিয়ে নওগাঁ শহরে যাওয়ার পথে আসামি পাপ্পু তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। পরবর্তীতে আমাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি এই ঘটনার বিচার চাই।

এই ব্যাপারে নওগাঁ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহতর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।