• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

আওয়ামী লীগে দুর্নীতিবাজ কারা, তালিকা চাইলেন কাদের

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে সেটা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেয়া
মো. মাহাদী ইসলাম ধ্রুব

গত বৃহস্পতিবার (৬ জুন) ঘোষিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটকে ভারসাম্যমূলক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। এ বাজেটকে সাহসী, গণমুখী ও জনবান্ধন বলে মনে করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন,
দুর্নীতিতে তারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। তারা বলছে, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবেন। যাদের নেতারা দুর্নীতিবাজ তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবেন, এটা এই বছরের সেরা জোক।

আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ আছেন, তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে-এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তালিকা চাইলেন কাদের। তিনি বলেন, আপনারা আমাদের তালিকা দেন, আমরা তা দুদককে দেব।