• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৮:৩০ অপরাহ্ণ | ০৯/১০/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারআজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে থাপ্পর মারলে রাগ করে অন্য ঘরে চলে যান। সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনা বেগমকে ডাকাডাকি করেন। পরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। এসময় পুলিশ দুপুরে গলায় ফাঁস দেয়া মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠান। এদিকে এ ঘটনার পর থেকে স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।