• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শেরপুরের পানিহাতায় ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

| নিউজ রুম এডিটর ১০:২১ অপরাহ্ণ | ২১/১২/২০২৪ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীর গারে পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধারকৃত দুই শিক্ষার্থী হচ্ছে, ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের পুত্র ৭ম শ্রেণিতে পড়ুয়া সাজিদ একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান। আজ ২১ ডিসেম্বর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে। সেখান থেকে আজ ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোরে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস, জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার নিশ্চত করে বলেন, নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশের হেফাজতে প্রদান করেছি।