• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সোহেল হাফিজ সভাপতি,,সালেহ্ সম্পাদক

| নিউজ রুম এডিটর ৬:২৩ অপরাহ্ণ | ২৫/১২/২০২৪ গণমাধ্যম

স্টাফ রিপোর্টার: আরিফুল ইসলাম মুরাদব রগুনা প্রেসক্লাবের ২০২৫ মেয়াদে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ সভাপতি এবং চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকাল এর বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার বেলা এগারোটায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৪ নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশন ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশ এর বরগুনা প্রতিনিধি মোঃ জাফর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশন ও ডেইলি অবজারভার পত্রিকার বরগুনা প্রতিনিধি মালেক মিঠু।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন এবং প্রেসক্লাব সদস্য মোঃ জাহাঙ্গীর কবির মৃধা ও রিয়াজ আহমেদ মুসা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।