• আজ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৩৫ অপরাহ্ণ | জানুয়ারি ৯, ২০২৫ আইন ও আদালত

সিলেট: দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন ওরফে কালা মিয়া।

বৃহস্পতিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এরপুর্বে বুধবার বিশ্বম্ভরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হেলাল উদ্দিন ওরফে কালা মিয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ওসি জানান, ২০২১ সালের জি আর-১৮/২০২১) সালের একটি মামলায় বিজ্ঞ আদালত হেলালকে দুই বছরের কারাদন্ড’র রায় প্রদান করেন।

এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে ছিলেন হেলাল।