• আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা |

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি চাপায় চালকের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে নিচে চাপা পড়ে শান্ত নামে পনেরো বছর বয়সী এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে এবং উল্টে যাওয়া ওই মাহিন্দ্রার চালক ছিল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাকাকুঁড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি নিয়ে চালক শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ি চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।