• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

| নিউজ রুম এডিটর ১০:৪৬ পূর্বাহ্ণ | ১৫/০২/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এই সম্মেলন শুরু হবে। আর এর মাধ্যমে গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদর দপ্তরে (নয়াদিল্লী) বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (মহাপরিচালক) এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

এনডিটিভি আরও জানিয়েছে, অনুষ্ঠেয় সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনার জন্য এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এর আগে, দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয়ে ৪৪৩, আসামে ২৬২ এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।