• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

| নিউজ রুম এডিটর ১:১৭ অপরাহ্ণ | ১০/০৩/২০২৫ ঢাকা, লিড নিউজ, সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে মারা যান দোকান মালিক। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

স্বপ্না বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে চারজন লোক দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে পাশে থাকা দোকান মালিকের স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার শরীর রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।