=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ভুল ও আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি, আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি।’ তিনি জানান, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামো মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। সভ্যতার এই ধারা বদলাতে এখনই সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এ বক্তব্যকালে এসব বলেন। এসময় নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ আরও বলেন, এই অবস্থা থেকে উত্তরণে আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা। এর জন্য দরকার কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, বেকারত্ব দূর করা এবং ক্ষুধাযুক্ত পৃথিবী। এটার জন্য পদক্ষেপ নিতে হবে। এটা কোনো শিক্ষা বা জ্ঞানবৃত্তিক বিষয় নয়।