• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৪:০৮ অপরাহ্ণ | ৩০/১০/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেয়াজুল হক(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার(৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নির্মাণ শ্রমিক রেয়াজুল হক ওই ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্ত্বর গ্রামের ভুমিহীন আজগার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রোববার সকালে পাশের গ্রামের আয়নারপুল এলাকার আছদ্দির ছেলে প্রভাবশালী দবিয়ার রহমানের বাড়ি নির্মাণ কাজে যান রেয়াজুল হক। নির্মাণ করা বাড়ির পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন ছিল। কাজের এক পর্যয়ে সেই লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক রেয়াজুল হক।

পরে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে বাড়ির মালিক দবিয়ার রহমান সহপরিবারে পলাতক রয়েছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।