• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রীর ছবি দেখার দাবি, শেখ হাসিনা বললেন ‘ভাগো’

দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার দাবি জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’

এ সময় রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’

শনিবার বিকাল ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন।

এ সময় ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ বক্তব্য দিতে গিয়ে দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার দাবি জানান।