• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

মা হচ্ছেন অভিনেত্রী শখ

| নিউজ রুম এডিটর ৭:৪০ অপরাহ্ণ | ১৪/০৯/২০২১ বিনোদন

গত বছর নতুন করে সংসার জীবন শুরু করেন মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। বিয়ের প্রায় দেড় বছর পর এ অভিনেত্রী জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তার। আনন্দের খবরটি শখ নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা।

শখ বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।’

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

মাস কয়েক আগে হঠাৎ করেই শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। সে ঘটনায় খুব কষ্ট পেয়েছিলেন তিনি। এই সময়টায় মাতৃকালীন অবসরে থাকার কারণে এসব সামাজিক মাধ্যম নিয়ে তিনি নিজেও খুব একটা ভাবেননি।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তাদের বাসা আছে বলে জানা গেছে।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী।

পিএন/জেটএস