• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ৪:৪৫ অপরাহ্ণ | ১৩/০১/২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু= রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আইয়ুব।

এ সংক্রান্তে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম পিপলস নিউজ কে বলেন, গত বুধবার (১২ জানুয়ারি ২০২২) রাত ০৭:৪৫ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোষ্ট করাকালে ইয়াবাসহ আইয়ুবকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে ।