• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

রাজশাহীতে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১:৫৯ অপরাহ্ণ | ২২/০১/২০২২ কোভিড-১৯, লিড নিউজ

প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন।শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে গেছেন দুজন। তাদের মধ্যে একজন পুরুষ। তার বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৮। বর্তমানে রাজশাহীর ২৫, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নওগাঁর তিন, নাটোরের দুই, পাবনার তিন, কুষ্টিয়ার এক এবং জয়পুরহাটের তিন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৯। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

এদিকে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে রামেক ল্যাবে একই দিনে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে।

তাদের মধ্যে ২৯ জন রাজশাহীর, ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং দুজন নাটোরের বাসিন্দা। পরীক্ষার অনুপাতে এই তিন জেলায় করোনা শনাক্তের হার যথাক্রমে ২৮ দশমিক ৭১ ও ৪০ দশমিক ৫৪ এবং ৯ দশমিক ৫২ শতাংশ।