• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল।

ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।

এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে।

তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।

এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়।

৩ উইকেট নিয়ে সফলতম বোলার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। একটি উইকেট পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আফগানিস্তানের মিডল অর্ডার নাজিবউল্লাহ জাদরান (৬৭) ছাড়া বিশের ঘর পার করতে পেরেছেন কেবল রহমত শাহ (৩৪)।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০*; মোস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)