• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নবাবগঞ্জে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আ লিক সড়কের উপজেলার আলমনগর বাজারের সামনে বুধবার (৩০ মার্চ) মধ্যরাতে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

নিহতরা হলেন ৩০ বছর বয়সী কিবরিয়া ইসলাম, ২২ বছর বয়সী রিমন ইসলাম ও ২৩ বছর বয়সী সাব্বির হোসেন। এর মধ্যে নিহত কিবরিয়া ইসলাম উপজেলা নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, নিহত রিমন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও নিহত সাব্বির কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল, রিমন, সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে কোন অজ্ঞাতনামা গাড়ী তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৩টায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অজ্ঞাতগাড়ীটি আটকের চেষ্টা চলছে। এব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।