• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | ১০/০৪/২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ শাকিল বাবু (২৪) নামে এক যুবককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলার হাকিমপুর উপজেলার হিলি-বিরামপুর গামী পাকা রাস্তার পশ্চিমে নওদাপাড়া বড়চড়া গ্রামে আমতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে ১১৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামী, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া (বড়চড়া) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শাকিল বাবু।

জয়পুরহাট র‌্যাব-৫ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরে আসামীদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।