• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জব্দকৃত শাড়ি, থ্রি-পিস প্রধানমন্ত্রীর তহবিলে পাঠালো হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুরসহ (হিলি) আশেপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ পদে ভারত হতে পাচারের সময় জব্দকৃত শাড়ি, থ্রি-পিস ও চাদর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে দুটি কার্ভাড ভ্যানে করে এসব মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, ভারত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাচারের সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার মাধমে জব্দকৃত শাড়ি ১৫ হাজার ২৪৬ পিচ, থ্রি-পিস ৮২৭ পিচ ও চাদর ৭ হাজার ৩২১ পিচ হিলি কাস্টমসের জমা হয়। সেই সব পণ্য কাস্টমসের গুদামে দীর্ঘদিন ধরে পড়ে ছিলো। এই সব পণ্য নষ্ট না করে সকল প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।