• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কারাভোগ শেষে হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন একনারীসহ পাঁচ ভারতীয় নাগরিক

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে দুই থেকে সাতবছর মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেলেন এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক। বুধবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট তাদের হস্তান্তর করে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ। ভারতে ফেরত যাওয়া নাগরিককরা হলো, লিপলাল হেমরম (৪৪), নুর আমিন (৩৩), সামিউল হাসদা (৩৮), রুবেল মার্ডি (৪৩), শান্তনা মুর্মু (৪৮), এদের সকলের বাড়ি ভারতের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। এর পরে তারা নওগাঁ ও দিনাজপুর কারাগারে ২ থেকে ৭বছর মেয়াদে কারাভোগ করে। দুদেশের মাঝে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া সম্পুর্ন হলে বুধবার তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।