• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘বারবার নির্বাচিত করেছে বলেই দেশের উন্নতি করতে পেরেছি’

| নিউজ রুম এডিটর ২:৩৫ অপরাহ্ণ | ২১/০৪/২০২২ হেডার স্ক্রল

নরসিংদী জেলায় প্রায় ১০ লাখ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।

এসময় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই বাংলাদেশের উন্নতি করতে পেরেছি। আমরা ডেল্টা প্ল্যান করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।’

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ে তো হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কৃষি ও খাদ্য পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল শষ্য ও খাদ্য উৎপাদন করছি। এই পণ্যগুলো রফতানির উদ্যোগ নিচ্ছি।’ প্রধানমন্ত্রী এ সময় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে নতুন সার কারখানাটি উৎপাদনে আসবে বলে জানানো হয়েছে। আর এই কারখানা থেকে বছরে সোয়া নয় লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। এদিন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসির সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।