• আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ’

চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের তরুণ এই ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে চোখ রাখলে দেখা যায়, তার বেশিরভাগ পোস্টই করা হয়েছে স্ত্রী নির্ভানি হেটমায়ারের সঙ্গে। কখনও দুজনের যুগল ছবি, আবার কখনও নির্ভানির একক ছবিই পোস্ট করে থাকেন শিমরন। যা দেখলে সহজেই বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসায় পুরোপুরি উদার এ তারকা।

সোমবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের ক্যারিয়ারের ওপর স্ত্রীর প্রভাব সম্পর্কে গণমাধ্যমকে শিমরন জানান, প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক।

সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।

শিমরন আরও জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার, ‘আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।