• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হাতীবান্ধায় ধান ক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | ২৮/০৫/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ধান ক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। অজগর সাপটিকে এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছে।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধান ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় ৮ফিট লম্বা বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় যুবক সুমন চন্দ্র বলেন, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা৷

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপ নিয়ে বনে ছেড়ে দিবেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।