• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের ব্যাপক প্রচার প্রচারণা

| নিউজ রুম এডিটর ১০:৪০ অপরাহ্ণ | ০৭/১০/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২’ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। কুড়িগ্রাম মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন হাট-বাজার, জেলে পল্লী, মাছ ঘাট, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইসাথে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম এই ২২ দিনের জন্য জেলেদের সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশের ডিম ছাড়ার সময়, তাই কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন নদী গুলো নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,
সচেতনতা সভায় জেলেদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকছেন। এছাড়াও বাজারগুলোতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।