• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

লালমনিরহাটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

| নিউজ রুম এডিটর ৫:৪৯ অপরাহ্ণ | ২৭/০৪/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রাজ্জাক (৪৮) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যায়।

বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত আব্দুর রাজ্জাক কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, গত রোরবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার বানীনগর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে। সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় প্রতিবেশী বাঁশঝাড়ের মালিক মনজু মিয়া গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন ৫ দিন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দুই পক্ষের মারামারিতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
গোলাম রসূল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’