• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বিতর্কিত শিক্ষককে কলেজে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌসকে কলেজে ঢুকতে দিলেন না লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মুল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীরা জানায়, রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর একটি ভিডিও সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা এবারই প্রথম হওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীসহ রংপুরবাসী। পরে কারমাইকেল কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়।

বিতর্কিত শিক্ষককের যোগদানের খবর ছড়িয়ে পড়লে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে লালমনিরহাট সরকারী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিতর্কিত লালমনিরহাট সরকারি কলেজে যোগদানের উদ্দেশ্যে আসলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিতর্কিত সেই শিক্ষক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।