• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুলিয়ারচরে প্রকৃত আ.লীগকে সদস্য ও ভোটার না করায় প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

| নিউজ রুম এডিটর ১:০১ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে অবমূল্যায়ন করে প্রকৃত আওয়ামী লীগকে সদস্য না করা ও ওয়ার্ড কাউন্সিলের জন্য যে ভোটার তালিকা করা হয়েছে এতে বিএনপি’র নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি হযরত দাগো শাহ্ রহঃ মাজার প্রঙ্গণে শেখ রাসেল স্মৃতি সংসদ মাঠে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে অবমূল্যায়ন করে প্রকৃত আওয়ামী লীগকে প্রাথমিক সদস্য না করা এবং বিএনপি’র নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন- এর সুদৃষ্টি কমনা করেন।