• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

এক মাস পর দলীয় সংবর্ধনা নিলেন সাকিব আল হাসান

| নিউজ রুম এডিটর ৭:১৯ পূর্বাহ্ণ | ০৮/০২/২০২৪ খেলাধুলা, লিড নিউজ

মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসন থেকে নির্বাচিত ডক্টর বীরেন শিকদারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়ার কারণে নির্বাচনের পুরো এক মাস পর আওয়ামী লীগের সংবর্ধনা নিলেন সাকিব।

মাগুরা আছাদুজ্জামান অডিটোরিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আসা হাজারো দলীয় নেতা-কর্মী অংশ নেন।

সংবর্ধনা গ্রহণ শেষে দুই সংসদ সদস্য মাগুরাকে দেশের মধ্যে অন্যতম সুন্দর এবং দৃষ্টান্তমূলক পরিচয়বাহী জেলা হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন।

এমপি সাকিব আল হাসান বলেন, সকলের সহযোগিতা নিয়ে আদর্শ মাগুরা গড়ে তুলতে পারবো।

মাগুরাকে সুন্দরভাবে গড়ে তুলতে সবার গাইডলাইন দরকার। এখানে অনেক সিনিয়র রাজনীতিবিদরা আছেন তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করবো।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার বলেন, মাগুরার মানুষ ও দলের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে সংবর্ধিত করেছে তাতে আমাদের দায়িত্ব এবং ঋণ আরো বেড়ে গেছে। আমরা উভয় সংসদ সদস্য একযোগে মাগুরার জন্যে কাজ করবো।