• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

দুবাইয়ে আসিফ মাহমুদ

| নিউজ রুম এডিটর ৪:৩৭ অপরাহ্ণ | ০৩/১০/২০২৪ খেলাধুলা, লিড নিউজ

বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। অথচ, সব ঠিক থাকলে এই ম্যাচটি হওয়ার কথা ছিল মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যা পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। তবে আসর সরে গেলেও আয়োজক থাকছে বাংলাদেশই।

বিশ্বকাপ সামনে রেখে তাই ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। যা নিশ্চিত করেছে বিসিবি।

ফেসবুক পোস্টে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

আসিফের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও একটি পোস্টে তার দুবাই সফরের খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ পরেছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ড ছাড়াও আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। গ্রুপপর্বে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো হলো- ৩, ৫, ১০ ও ১২ অক্টোবর।