• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, এটা বিশ্বাস করে না প্রতিবেশী দেশ। যদি বিশ্বাস করত, তাহলে তাদের মিডিয়ায় প্রতিদিন এভাবে অপপ্রচার করা হতো না।’
রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আপনাদের যদি এতই দুঃখ হয়, তাহলে তার জন্য আরেকটি তাজমহল গড়ে তুলুন। তাহলে আপনাদের প্রাণে শান্তি আসবে, কিন্তু অপপ্রচার করবেন না।
তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রিত, তাদের অনেক দুঃখ। শেখ হাসিনা পালিয়ে গেছে বলে তারা (ভারত) খুবই দুঃখ পেয়েছে। লুটতন্ত্র-পাচারতন্ত্রের মধ্যে শেখ হাসিনাকে আবারও কীভাবে ক্ষমতায় বসানো যায়, সেই চিন্তা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘বিএনপি হচ্ছে আর্দশের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক-বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এইসব শেখ হাসিনার অবদান।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনি চোখ-কান খোলা রাখুন। প্রতিদিনই ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।