• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মুন্সীগঞ্জে থানা হেফাজত থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপির নেতাকর্মীরা!

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে মামলার এজহার নামীয় আসামী তরিকুল নামে এক যুবদল নেতাকে থানা হেফাহত থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলার শ্রীনগর থানা হেফাজতে আটক থাকাবস্থায় হট্টগোল করে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।ছিনতাই হওয়া তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে । মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফৌজদারী মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা থানায় হাজির হয়ে তাকে মুক্তি দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় । এতে পুলিশ অসম্মতি জানানোর একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় তারা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম বলেন, ছিনিয়ে নেয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।