• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

চিহ্নিত মাদক কারবারি বেজি সাগর ও রনি বিশ্বাস দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৫৪ অপরাহ্ণ | ২৬/০১/২০২৫ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।রাজধানীর বাড্ডা এলাকা থেকে বহু মামলার আসামি, দুইজন চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাস (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি ) ১:২০ ঘটিকায় বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, রবিবার রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি আলমগীরের মুদি দোকানের সামনে রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সাগর ও রনিকে ছুরি ও চাকুসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনায় সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল ও খিলগাঁও থানায় ‍চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।