• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

রাতে দেশে ফিরেছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসতে নির্ধারিত সময়ের ২ দিন আগেই দেশে ফিরতে হলো তাকে। জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের।

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি।

দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি।
এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। জানা গেছে, দেশ সেরা এই অল-রাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ।

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান।

যার বিষয়বস্তু ছিল, বেটউইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টাল বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।