• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সমুদ্রে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরে তীরে পৌঁছালেন মন্ত্রী (ভিডিও)

| নিউজ রুম এডিটর ৭:৩৫ অপরাহ্ণ | ২২/১২/২০২১ আন্তর্জাতিক

সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ১২ ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছেছেন মাদাগাস্কারের স্বরাষ্ট্রমন্ত্রী সার্জ গেল। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই দুর্ঘটনায় সার্জ গেলসহ আরও একজন সাঁতরে তীরে পৌঁছান। এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।স্থানীয় সময় সোমবার সকালে উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজডুবির স্থান পরিদর্শন করতে যাচ্ছিলেন সার্জে গেল।

এএফপি জানায়, হেলিকপ্টারের যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সার্জ গেল ও আরেক পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী শহর মোহামবোকে পৃথকভাবে পৌঁছান। ওই সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, তীরে পৌঁছানোর পর ৫৭ বছর বসয়ী সার্জ গেল ক্লান্ত অবস্থায় একটি ডেক চেয়ারে শুয়ে আছেন। তখনো তার পরনে ক্ল্যামোফেজ ইউনিফর্ম ছিল।

এ সময় তিনি বলেন, আমার মৃত্যুর সময় এখনো আসেনি। তিনি আরও জানান, তার ঠাণ্ডা লাগলেও তিনি আহত হননি।

https://twitter.com/i/status/1473178643224530946