• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২২ কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে ধানমন্ডি-৩২ এ কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি দৈনিক আস্থার নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ।

এসময় আরো উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদ-২০২২ এর প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নিউজবাংলা ২৪ এর মেহেরাবুল ইসলাম সৌদিপ ও অর্থ সম্পাদক এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য ও রাইজিং বিডির মো. মেহেদী হাসান।

এছাড়া জবি প্রেসক্লাবের সদস্য আগামীর নিউজের জবি সংবাদদাতা আতিক সিয়াম, সময় ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিবলি নোমান, দৈনিক সকালের সময়ের জবি প্রতিনিধি ইউছুব ওসমান ও দৈনিক জনবাণীর জবি সংবাদদাতা রিদুয়ান ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল ৪ ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।