• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ইবিতে জয়পুরহাট জেলা কল্যাণের নেতৃত্বে মুরাদ-আরিফ

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ শিক্ষাঙ্গন

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আইসিটি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মুরাদ হাসান ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী একবছর তারা এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক বিপুল রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, গৌরবের সাথে এগিয়ে চলা জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতিকে গতিশীল করার জন্য এ কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ইবিস্থ জয়পুরহাট জেলার সকল শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।