• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

নড়াইলে বিভিন্ন ব্যবসায়ী মহল ও যানবাহন মালিক সমিতির সাথে এসপি’র মতবিনিময়

| নিউজ রুম এডিটর ৬:০৪ অপরাহ্ণ | ০৬/০২/২০২২ কিশোরগঞ্জ, সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার কমিটির বিভিন্ন ব্যবসায়ী মহলের সভাপতি-সেক্রেটারি রায’র যানবাহন মালিক সমিতির সভাপতি-সেক্রেটারিদের সাথে মতবিনিময় করেন পুলিশ প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

করোনার প্রাদুর্ভাব ক্রমেই বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপার সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসায়িক ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে।

এ সময় তিনি সকলকে মাক্স পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং করোনার বুস্টার ডোজ টিকা গ্রহণের পরামর্শ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, , ডিআইও১ মীর শরিফুল হক, সদরের ওসি মোঃ শওকত কবীর, ডিবি ওসি শিমুল কুমার দাস, নড়াইল এবং বণিক সমিতি, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, ইজিবাইক মালিক সমিতি, দোকান মালিক সমিতি এবং বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি সহ সংশ্লিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।