• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

তেলের দাম বৃদ্ধি, হিলিতে বিএনপির বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ৩:৪৭ অপরাহ্ণ | ০৫/০৩/২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি: তেলের দাম বৃদ্ধির কারনে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বেলা ১২টার সময় হাকিমপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক শাহ্ আলম, পৌর সেচ্ছাসেবক দলের মিন্নুর রহমান সজল, হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মর্তুজা সরকার, হাকিমপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেনা। কারন বাংলাদেশ থেকে গত ১২ বছরে ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীসহ আমলারা। যার জন্য আজ দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা। সেই সাথে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিও করেন এবং তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেনা বলেও জানান বক্তারা।