• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বিরামপুরে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

| নিউজ রুম এডিটর ৬:৫৩ অপরাহ্ণ | ৩১/০৩/২০২২ দিনাজপুর, সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরামপুর উপজেলায় চার কেজি গাঁজা ও ৪০ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাতে উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের দেশমা বাজার হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার আখিঘটনা (বোরঙ্গা মোড়) গ্রামের মৃত- আনোয়ার হোসেনের ছেলে আতিয়ার রহমান ও মৃত- নজিমুদ্দিনের ছেলে একরামুল হক এবং একই উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত- তজিমুদ্দিনের ছেলে রইচ উদ্দীন বাবু।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি যে, কয়েক জন মাদক চোরাকারবারী মাদক নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছে। পরে সেখানে এসআই হরিদাস বর্মনসহ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করলে বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশী করে ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এসময় আকবর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান। তাকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকের মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।