• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ছেলেদের ম্যাচে রেফারি হলেন নারী পুলিশ কর্মকর্তা

| নিউজ রুম এডিটর ৪:২২ অপরাহ্ণ | ১৫/০৫/২০২২ খেলাধুলা, লিড নিউজ

দেরিতে হলেও আরব বসন্তের ছোঁয়া লাগল এবার রেফারিংয়ে। আরব বিশ্বের প্রথম নারী রেফারি হিসাবে ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন মরক্কোর বুশরা কারবৌবি।

ম্যাচে তার সহকারী ছিলেন আরেক নারী রেফারি ফাতিমা জারমৌমি।

মরক্কোর জাতীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট থ্রোন কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল এএসফার ও মোঘরের তেতুয়ান। এই ম্যাচ পরিচালনা করেই ইতিহাস গড়েন ৩৪ বছর বয়সি বুশরা।

থ্রোন কাপ মরক্কোর বার্ষিক জাতীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এর ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল অনেক আগেই। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিলম্বিত হলো।

পেশায় পুলিশ কর্মকর্তা এ নারী রেফারি। এর আগে গত ফেব্রুয়ারিতে আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে ভিডিও রেফারির দায়িত্বে ছিলেন বুশরা। মরক্কোর শীর্ষ লিগেও প্রথম নারী হিসাবে ম্যাচ পরিচালনার কীর্তি রয়েছে তার।

উত্তর আফ্রিকা ফুটবল ফেডারেশনের বিবৃতিতে শুক্রবার মরক্কোর সংবাদমাধ্যম প্রচার করার পরই আলোচনায় উঠে আসেন বুশরা।

বিবৃতিতে বলা হয়েছিল, আরব বিশ্বে তিনিই প্রথম নারী, যিনি ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন।


২০১৬ সালে আন্তর্জাতিক আঙিনায় রেফারিং করেন ৩৪ বছর বয়সি এ নারী। মরক্কোর শীর্ষ লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাও করেছেন বুশরা।

ফুটবল ইতিহাসে ছেলেদের ম্যাচে প্রথম নারী রেফারির নাম অ্যামি ফেয়ার্ন। ২০১০ সালে ইংল্যান্ডের লিগ কাপে ম্যাচ পরিচালনা করেন তিনি।

তার আগে নব্বইয়ের দশকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লিগ কাপে প্রথম নারী হিসেবে সহকারী রেফারির ভূমিকায় দেখা গেছে ওয়েন্ডি টমসকে।

তথ্যসূত্র: কুয়েত টাইমস