• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:১৮ অপরাহ্ণ | ১৯/০৫/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (২০) নামে এক অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৩ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, সকালে দিকে চাপারতল-কাকিনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।

নিহত, নয়ন মিয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাদমা গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বলে জানাগেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে কাকিনা উত্তর বাংলা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলো। পথে চাপারতল – কাকিনা বাজার সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে পিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কাকিনা উত্তর বাংলা কলেজের মার্কেটিং বিভাগীয় প্রধান শিক্ষক শহীদুজ্জামান নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।