• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

| নিউজ রুম এডিটর ৫:২০ অপরাহ্ণ | ২৬/০৫/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদে আঙিনায় ২০২২-২৩ অর্থবছরের ৮৫ লাখ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান এইচএম সাইফুল ইসলাম মিন্টু।

কোলা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জামাল উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসিনম আক্তার। আরো উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর শেখ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ইসলাম শেখ, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য রোমান শেখ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর মোল্লা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সুজন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরাজ শেখ, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবর, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য কালাম শেখসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান এইচএম সাইফুল ইসলাম মিন্টু ইউনিয়নের সর্বস্তরের জণসাধারণকে সাথে নিয়ে কোলা ইউনিয়নকে একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগীয় কামণা করেন।